দাউদকান্দিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইলিয়টগঞ্জ শাখা উদ্বোধন
কর্পোরেট নিউজ
সংবাদ বিজ্ঞপ্তিকুমিল্লার ইলিয়টগঞ্জে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৭ম শাখার কার্যক্রম শুরু হয়েছে।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শাখা উদ্বোধনের পর এদিন একই ভবনে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথ সেবাও চালু করা হয়।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭টি শাখা ও ১টি উপ-শাখা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করতে শিগগিরই চট্টগ্রাম ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে শাখা ও উপ-শাখা চালু করবে ব্যাংকটি।
from JUGANTOR https://www.jugantor.com/corporate-news/525429/দাউদকান্দিতে-বেঙ্গল-কমার্শিয়াল-ব্যাংকের-ইলিয়টগঞ্জ-শাখা-উদ্বোধন
via IFTTT